‘আলোকচিত্রে বদলাই চিন্তার দৃষ্টিকোণ’ প্রতিপাদ্যে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (জিবিপিএস) এবং গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ ফটোগ্রাফি ক্লাব (জিএসভিএমসিপিসি) যৌথ উদ্যোগে দিনব্যাপী ৭৬টি আলোকচিত্র প্রদর্শন করবে। এ আসরের নাম দেওয়া হয়েছে ‘আলোকচিত্র উৎসব’।