বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) সদস্য পদ পেল জিবিপিএস
DECEMBER 12, 2021

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) সদস্য পদ পেল জিবিপিএস

বাংলাদেশে জাতীয় ফটোগ্রাফিক সোসাইটি’র (বিপিএস) অ্যাফিলিয়েটেড সদস্য পদ পেল গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (জিবিপিএস)। গণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো সংগঠন জাতীয় পর্যায়ে নথিভুক্ত হলো। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয় আয়োজিত পাবলিক হেল্থের বিশেষ ছবি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রথম প্রদর্শনীতে বিপিএস সভাপতি আশফাক আহমেদ এই ঘোষণা দেন। শনিবার (১১ ডিসেম্বর) গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে জিবিপিএস সভাপতি মো. রাকিবুল হাসান কে প্রত্যয়ন সনদ প্রদান করে সংগঠনটি।

Share: